৫ ঘন্টার জন্য ৭ লাখ টাকা ব্যায় করে সুন্দরবন ভ্রমনে ব্রিটিশ নাগরিক
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
ইউনেস্কোর স্বীকৃতি বিশে^র সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রতি আক্রিষ্ট হয়ে ৫ ঘন্টার জন্য ৭ লক্ষ টাকা ব্যায় করে সুন্দরবন ভ্রমন করলেন এক ব্রিটিশ নাগরিক।
রবিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১২টার দিকে হেলিকপ্টর যোগে সুন্দরবনের সৌন্দার্য উপভোগ করতে আসেন তিনি। বিকালে পুনরায় তিনি হেলিকপ্টর যোগে ঢাকায় গমন করার কথা বলে জানায় তার সফরসঙ্গী।
সুন্দরবন ট্যুর ব্যাবসায়ীরা জানান, আহসান রিজবী নামের এক ব্রিটিশ নাগরিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে সুন্দরবনের প্রতি আক্রিষ্ট হয়। তাই এর অপরুপ সৌন্দায়ের লিলাভ’মি সুন্দরবনের সৌন্দার্য উপভোগ ও নিজ চোখেঁ পরিদর্শন করার জন্য যুক্তরাজ্য থেকে ছুটে আসেন এ ব্রিটিশ নাগরিক আহসান রিজভী। তিনি ওই দেশের পেশায় একজন ব্যারিস্টার, তাই তার কাছে টাকা নয়, সময়ের মুল্য বেশী হওয়ায় ৫ ঘন্টার জন্য ৭ লক্ষ টাকা ব্যায় করে হেলিকপ্টর নিয়ে ঢাকা থেকে ছুটে আসলেন সুন্দরবনে। তিনি প্রথমে মোংলা থানা হেলিপ্যাড মাঠে তার প্রাইভেট হেলিকপ্টরটি দুপুর সাড়ে ১২টায় অবতরণ করেণ।
এসময় তার নিরাপত্তার জন্য মোংলা থানা পুলিশ ও ট্যুর ব্যাবসায়ীরা তাকে বরন করেন। সেখান থেকে হোটেল পশুরে যান এবং সেখান কিছু সময় অবস ্থান করে সুন্দরবনের গমনের প্রস্তুতি নেয়। তার সাথে সফর সঙ্গি হিসেবে এক দোভাষী ছিলেন। ৬৮ বছর বয়সের ব্রিটিশ নাগরিক আহসান রিজভী মোংলা থেকে বি ওয়েব-টু নামের লঞ্জ যোগে সুন্দরবনে গমন করেণ তিনি। তবে এটাই প্রমানিত হয়েছে, বাংলাদেশের কাছে সুন্দরবনের তেমন মুল্য না থাকলেও বিদেশীদের কাছে যে এতোটা দামী তা এই ব্রিটিশ নাগরিককে দেখলেই বোঝা যায়।
এসময় ব্রিটিশ নাগরিক আহসান রিজভী বলেন, অনেক দিন থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরবনের দৃস্য দেখে তার মন কাদে নিজ চোখেঁ একবার হলেও সুন্দরবন ভ্রমন করবেন। সুন্দরবন তার কাছে অনেক বেশী আকর্ষনীয়, তাই বাংলাদেশে অন্য কাজে আসলেও হাতে সময় কম থাকায় টাকার দিকে না তাকিয়ে ৭ লক্ষ টাকায় হেলিকপ্টর নিয়ে সুন্দরবন দেখার উদ্দোশ্যে ঢাকা থেকে চলে আসেন এ ব্রিটিশ নাগরিক। আহসান রিজভী একজন মুসলিম ঘরে জন্ম গ্রহন করেছেন, সে ব্রিটিশ নাগরিক হলেও সে পাকিস্তানী বংশদূত বলে জানান তিনি।
