মোরেলগঞ্জে সেনাবাহিনীর অভিযান, কারবারী আটক: ৩কেজি গাঁজা উদ্ধার
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মোঃ মোতালেব হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ ক্যাম্পের একটি টহল দল অভিযান পরিচালনা করে মোতালেবকে হাতেনাতে আটক করে। সে পিরোজপুর জেলার টোনা গ্রামের বাসিন্দা।
রবিবার বেলা ১ টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর জিহানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোরেলগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ জব্দ করেন সেনা সদস্যরা।
পরে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মোতালেবকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
