Logo
table-post
বাধালে ১১ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভা
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুলহক রাহাতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের মসনী কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন বাধাল ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান (অহিদ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের প্রার্থী শেখ মঞ্জুলহক রাহাত। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর মাওলানা শাহ মোঃ আরিফ বিল্লাহ সিদ্দিকী। তিনি সুশাসন প্রতিষ্ঠা ও নৈতিক রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি শেখ মোঃ ইউনুছ আলী। এছাড়াও বক্তব্য রাখেন বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী এনসিপি সৈয়াদ মোরশেদ আলী (সহেল), কচুয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি লোকমান হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল কবিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। জনসভাটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

@bagerhat24.com