Logo
table-post
বাগেরহাটে আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেফতার
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। শুক্রবার দিবাগত গভীর রাতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হওলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসূধন দাম (৪৯), বাগেরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লা (৪৪) এবং জেলা যুবলীগের নেতা মো. মিরাজ (৪২)। এসময় তাদের কাছ থেকে আট ক্যান বিদেশী মদ (বিয়ার) ও বিপুল পরিমান টাকা উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মধুসূধন দাম ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লার বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এদের সবার বাড়ি বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের নাগেরবাজার এলাকার বাসিন্দা জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পূজা উদযাপন পরিষদ নেতা মধুসুদন দামের বাড়িতে অভিযানে যায় যৌথবাহিনী। সেখানে তল্লাসি চালিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মধুসূধন দাম, জেলা যুবলীগ নেতা মোল্লা শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লা ও  জেলা যুবলীগের নেতা মো. মিরাজকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। উদ্ধার করা হয় আট ক্যান বিদেশী মদ (বিয়ার) ও বিপুল পরিমান টাকা। এরমধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য মধুসূধন দাম ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে দোলন মোল্লার বিরুদ্ধে গত বছরের ৪ আগষ্ট তৎকালীন সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
 

@bagerhat24.com