মোল্লাহাটে কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মোল্লাহাট কে,আর কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওড়াকান্দীর প্রধান সুব্রত ঠাকুর, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম প্রমুখ।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
