Logo
table-post
দেশ চলবে আল্লাহ প্রদত্ত আইন ও সৎ লোকের শাসনে: অধ্যক্ষ মশিউর রহমান
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি  
‘জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ন্যায়-ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ইসলামী দল ক্ষমতায় গেলে কোন অমুসলিম নারীকে বোরকা পরতে হবে না। ‘দেশ চলবে আল্লাহ প্রদত্ত আইন ও সৎ লোকের শাসনে।’-কথা গুলো বলেছেন বাগেরহাট-১ আসনের জামায়াত ইসলামী প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। শুক্রবার (৬ ফেব্রæয়ারী) সন্ধ্যায় সন্তোষপুর, চরবানিয়ারী ও শিবপুর ইউনিয়নের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘এই দাঁড়িপাল্লা মানবতার ফেরীওয়ালা ডা. শফিকুর রহমান আমার হাতে তুলে দিয়েছেন। মানবতার সংগঠন ও আদর্শের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে এ তিন উপজেলার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। আমি আশা রাখি আপনারা সেই সুযোগটি কাজে লাগাবেন। দাঁিড়পাল্লা ও হ্যাঁ’তে ভোট দিবেন।’

সন্তোষপুর ও চরবানিয়ারী নির্বাচনী সভার সভাপতিত্ব করেন সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আরিফুজ্জামান গাউস এবং শিবপুর ইউনিয়নের নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মৌলভী গোলাম মোস্তফা।

চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম, বাগেরহাট-১ আসনের প্রধান এজেন্ট মোফাজ্জেল হায়দার, চিতলমারী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি জিহাদুল ইসলাম, চিতলমারী জামায়াতে ইসলামী অমুসলিম শাখার ইন্দ্রানী বাড়ৈ ও রমেন কির্ত্তুনীয়া। 

নির্বাচনী এ সভা গুলোতে শত শত মানুষ স্বর্তস্ফুত ভাবে অংশ গ্রহণ করেন।
 

@bagerhat24.com