ফকিরহাটে ১১দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ১১দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) আছর বাদ ফকিরহাট মডেল মসজিদ চত্তর থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে ডাকবাংলো মোড় চত্তরে এসে শেষ হয়।
পরে পথসভায় নেতা-কর্মিরা বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম, সহকারী সেক্রেটারী শেখ সুমন হোসেন, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, সামনে এদেশ মানবিক রাষ্ট্র প্রতিষ্টিত হবে। ন্যায় এবং ইনসাফ এর পক্ষে মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ভোটারদের হ্যা এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এতে দেশ একটা মানবিক রাষ্ট্রে পরিনত হবে।
