Logo
table-post
ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় বাড়িবাড়ি গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে। উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বে বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারী) বিকাল ৩টা হতে রাত সাড়ে ৮টায় পর্যন্ত টাউন নওয়াপাড়ার বিভিন্ন পাড়া ও মহল্লার শতাধিক বাড়িতে গিয়ে এই গণসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট-১ আসনে যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত নেতা কাজী মনজুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মল্লিক সাজ্জাদ হোসেন নান্নু, বর্তমান সভাপতি সরদার বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোদাচ্ছের মল্লিক, বিএনপি নেতা এসএম খলিলুর রহমান, মোতালেব হোসেন, জব্বার মল্লিক, মহিউদ্দিন মইন ভুইয়া, মোস্তফা কামাল হারুন, যুবদল নেতা আরব আলী মল্লিক, সরদার সাইফুল ইসলাম, তুহিন মল্লিক, রেজোয়ানুল করিম রেজা, খান আল আমীন বাদশা, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি ও ওর্য়াড বিএনপি নেতা মল্লিক আনিসুর রহমান। 
 

@bagerhat24.com