Logo
table-post
চিতলমারীতে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মশিউর খানের মিছিল ও সমাবেশ
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের কর্মি-সমর্থক ও গ্রামবাসিরা মিছিল এবং সমাবেশ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রæয়ারী) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা সদর বাজারে বিশাল মিছিল এবং বিকেল ৫ টায় হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে।

সদর বাজারে মিছিল শেষে উপজেলা মোড়ে পথসভা হয়। পথসভায় অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়-ইনসাফের মাধ্যমে মোল্লাহাট-ফকিরহাট ও চিতলমারী উপজেলার অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে। আমি সকলকে এ ম্যাসেজ ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য আহব্বান জানাচ্ছি।’ আগামী ১৩ ফেব্রæয়ারী বিজয় মিছিলের মাধ্যমে আমাদের ঘরে ফেরা হবে। -ইনশাল্লাহ।’

পথ সভায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম প্রমূখ। 

মিছিলে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের জ¤œস্থান আড়–য়াবর্নি চরপাড়া ও ডরপাড়াসহ ৫টি গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com