Logo
table-post
মোংলায়  যৌথ  অভিযানে  ইয়াবা সহ গ্রেপ্তার  দুই
01/01/1970 12:00:00

মাসুদ রানা, মোংলা 
মোংলায়  মাদক বিরোধী বিশেষ যৌথ অভিযানে মাদক ব্যাবসায় জড়িত  দুই জনকে   গ্রেফতার করা হয়  । 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর   রাতে মোংলা পৌর শহরে যৌথ    অভিযান পরিচালনা করে  দুই জনকে ১১৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ ও নৌবাহিনীর। 

বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন। 

 তিনি আরো জানায়, মোংলায়  গভীর   রাতে   মাদক বিরোধী  অভিযান চালায় মোংলা থানা  পুলিশ ও নৌ বাহিনীর  উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী  আব্দুর রহিম (৫৮) ও জসিম উদ্দিন (২৮)পালিয়ে যাওয়ার সময় তাদের বাসা তল্লাশি করে    মরণ নেশা ইয়াবা সহ  আটক করা হয়।  

এসময় মাদক ব্যবসায়ী রহিমের  বাড়ি তল্লাশী করে ১০০ পিস ও  জসিম উদ্দিনকে তল্লাশি করে ১৯ পিস   ইয়াবা জব্দ করে পুলিশ ও নৌবাহিনী। 

মোংলা পৌর শহরের ৩ নং ওয়ার্ডের  মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে আব্দুর রহিম ও সিগনাল টাওয়ার এলাকার মুজিবর হাওলাদারের ছেলে জসিম উদ্দিন। 

মোংলা  থানার (ওসি)  শেখ শাহিনুর রহমান  জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে  মাদক বিরোধী যৌথ  অভিযান চালমান। অভিযানে পুলিশ কে সহায়তা করছে মোংলা নৌ কন্টিনজেন্ট সদস্য। অভিযানে মাদক সহ  দুই  জনকে ১১৯ পিস ইয়াবা সহ  গ্রেফতার করা হয়।  মাদক আইনে মামলা দায়ের শেষে  আদালতের মাধ্যমে তাদের দুই জনকে   জেল হাজতে পাঠানো হয়েছে। 

নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা   সহ   মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পুরো মোংলা উপজেলা জুড়ে  অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

@bagerhat24.com