Logo
table-post
জামায়াত নারীদের ঘরবন্দী করে তাদের কর্মসংস্থান বন্ধ করতে চায়: বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, জামায়াত চায় নারীর হাতে রাষ্ট্র ক্ষমতা না থাকে, নারীদের ঘরবন্দী করে তাদের কর্মসংস্থান বন্ধ করতে চায়। দেশের জনসংখ্যার ৫২ নারীর ক্ষমতায়ন চায় বিএনপি। উন্নয়নে নারীদের অংশ গ্রহন না থাকলে দেশের থমকে দাড়াবে, দেশ পিছিয়ে পড়বে। বিএনপি চায় নারীর ক্ষমতায়ন ও তাদের পুরুষের সমান কর্মসংস্থান সৃষ্টি করতে। একারনে জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রগতি ধারা অব্যাহত রাখতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। সোমবার বিকালে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বড় সন্নাসী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শেখ ফরিদ আরো বলনে, সংখ্যালঘু বলে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে আসতে না দেয়ার রাজনীতি বন্ধ কারুন। জনগণের শক্তিই বিএনপির মূল শক্তি, আর সেই শক্তিকে সঙ্গে নিয়েই সকল ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে রুখে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপির নেতাকর্মীদের সাথে থেকে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ভোটারদের রুখে দাঁড়াতে হবে। 

মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহারুল ইসলাম সাজুর সভাপতিত্বে ও হাওলাদার জাহিদুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মোজফ্ফর রহমান আলম, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহসাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান আলী আজম, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। 

মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো জনসভা এলাকাজুড়ে উৎসবমুখর হয়ে ওঠে। 
 

@bagerhat24.com