Logo
table-post
চিতলমারীতে সরকারি কর্মচারীদের কর্মবিরতি পালন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার সরকারি কর্মচারিরা কর্মবিরতি পালন করেছেন। সেমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল হয়। নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে তাঁরা দ্বিতীয় দিনের মতো দুই ঘন্টার এ কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ চিতলমারী উপজেলা শাখার সভাপতি শেখ রাসেল মাহমুদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ আরিফুজ্জামানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবাী আদায় ঐক্য পরিষদ চিতলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সোহেল শেখ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা কাজী কামরুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, মোঃ রফিকুল ইসলাম ও পল্লী সঞ্চয় ব্যাংকের ইন্দ্রজিত মন্ডল প্রমূখ। 
 
এ সময় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীরা বিভিন্ন গানে মুখরিত করে তোলেন। বক্তারা বলেন নবম পে-স্কেল দ্রত বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মস‚চি দেওয়া হবে।
 

@bagerhat24.com