সিআইপি (এনআরবি) নির্বাচিত হওয়ায় রামপালে মাইনুল ইসলাম সোহানকে সংবর্ধনা
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালের কৃতি সন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মাইনুল ইসলাম সোহান ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দীর্ঘদিন ধরে চিংড়ি ও কাঁকড়া রপ্তানিসহ বিদেশে বাংলাদেশি পণ্যের সফল আমদানিকারক হিসেবে তিনি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে সিআইপি (এনআরবি) সম্মাননায় ভূষিত করেছে।
মাইনুল ইসলাম সোহান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাস করছেন। সিআইপি (এনআরবি) হিসেবে তিনি সরকার অনুমোদিত পরিচয়পত্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ভোগ করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশবাসী ও রামপালবাসীর দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাবেন।
তার এই অর্জনে রামপাল উপজেলাসহ বাগেরহাট জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
