Logo
table-post
ফকিরহাটে ধানের র্শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের কাটাখালীতে বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের র্শীষ প্রতিকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারী) রাত ৮টায় উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা’র নেতৃত্বে কাটাখালী বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, বিএনপি নেতা আলীবুদ্দিন, ফকরুল আলম, সরদার বিল্লাল হোসেন, ফরহাদ হোসেন জুয়েল, মোস্তফা কামাল হারুন, ওর্য়াড বিএনপি নেতা মল্লিক আনিছুর রহমান, সরদার জাকির হোসেন, সেলিম শেখ ও যুবদল নেতা ফেরদাউস শেখ। 

অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম এর নেতৃত্বে গাবখালী বাজার ও লখপুর বাসস্ট্যান্ডে অনুরুপ লিফলেট বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী আল নোমান, বিএনপি নেতা মোঃ ফয়সালুর রহমান ফয়সাল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। 
 

@bagerhat24.com