Logo
table-post
ত্যাগী নেতাকে স্মরণে আবেগঘন আয়োজন: বাগেরহাট জেলা তাঁতীদলের স্মরণসভা ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব প্রয়াত শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনায় আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাঁতীদলের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৫ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সহ-সভাপতি শেখ মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ আলম, সরদার বাকি বিল্লাহ, শাহ আলম ফরাজি, আলী হোসেন, সদর তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন, মোড়েলগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শেখ, রামপাল উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ফকিরহাট উপজেলা তাঁতীদলের সভাপতি মো. কামরুল হাসান, শরণখোলা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা প্রয়াত শেখ মো. জিল্লুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও ত্যাগী রাজনৈতিক সংগঠক। দলীয় আন্দোলন ও সংগঠনকে শক্তিশালী করতে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে সংগঠনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও বক্তারা মন্তব্য করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন আস-সিজদা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। তিনি প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

@bagerhat24.com