Logo
table-post
মোল্লাহাটে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
01/01/1970 12:00:00

মোল্লাহাট প্রতিনিধি
মোল্লাহাটে পুকুরে ডুবে আবু তালহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালহা রাজীব শেখের একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলতে খেলতে শিশুটি অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু তালহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে নেমে এসেছে গভীর হতাশা ও মাতম।

 

@bagerhat24.com