মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির,সম্পাদক শামীম
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বাংলাদেশ জাতীয়তাবাদী মোংলা সরকারি কলেজ ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটিতে মোঃ সাব্বির হোসেনকে সভাপতি ও শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এছাড়া কমিটিতে বিভিন্ন পদে যারা স্থান পেয়েছে তারা হলেন সিনি: সহ সভাপতি:তানভিরুল ইসলাম সৌরভ, সহ সভাপতি:মোঃ শাওন,সহ সভাপতি:নাইম মৃধা,সহ সভাপতি:শরিফুল ইসলাম,সহ সভাপতি:মেহরাব হোসেন অভি,সহ সভাপতি:তানভির হাসান সোহান,সহ সভাপতি:ইউসুফ পারভেজ ,সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক:রুহুল আমিন জমাদ্দার মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক:শামীম হোসেন সাগর সহ ৯ জনকে ও সহ সাধারণ সম্পাদক ইমানুল হাওলাদার সহ ৬ জনকে স্থান দেয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক:মোঃ শিপন ব্যাপারী, সহ সাংগঠনিক সম্পাদক:তরিকুল ইসলাম অনিকসহ প্রচার সম্পাদক:মোহাম্মদ রানা ফকির,দপ্তর সম্পাদক:সাগর হাওলাদার,ছাত্রী বিষয়ক সম্পাদক:সানজিদা আফরিন সান্না,সদস্য:মোস্তফা শেখ,সুজন মোল্লা,শাহরিয়ার সম্রাট সহ স্থান পেয়েছেন আরও ৬ জন।
গত ৪ জানুয়ারি ২০২১ সালে মোংলা সরকারি কলেজ ছাত্রদলের ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিলো। সেই কমিটিতে আহবায়ক ছিলেন মোঃ আসলাম হোসেন চয়ন ও সদস্য সচিব ছিলেন মোঃ সজীব মিয়া শান্ত।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সভাপতি,সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
