Logo
table-post
মোংলায় ৬ নং ওয়ার্ড বিএনপিরসহ অঙ্গসংগঠনের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা 

মোংলায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে ৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে । বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও পূর্বেও এ আসন থেকে মনোনয়ন পাওয়া লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষে মোংলা পৌর শহরের ৬ নং ওয়ার্ড আবাসিক  এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

 

 বুধবার  দিনভর এ লিফলেট বিতরণ করেন পৌর পিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, পৌর মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক  অলিউর রহমান মুন্না, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম মানিক, যুবদল নেতা হোসেন গাজী, মুহাম্মাদ আল মামুন, শফিকুল, মোস্তফা রহমান আদো, ডালিম, দেলোয়ার , জাহাঙ্গীর প্রমুখ।

@bagerhat24.com