সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রের ফুট টেইলরে বাঘের বিচরণ
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রের ফুট টেইলরে দেখা গেছে বাঘের বিচরণ। শনিবার সকালে বনের অভ্যন্তরের ফুট টেইলরে বাঘটি দেখতে পান বনপ্রহরীরা। এরপর তারা হাঁকডাক দিতে থাকেন, এক পর্যায়ে বাঘটি ফুট টেইলর থেকে নেমে বনের গহীনে চলে যায়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা বনপ্রহরীরা কেন্দ্রটির ফুট টেইলরে একটি বাঘ দেখতে পান। পরে তারা হাঁকডাক দিলে কিছুক্ষণ পর বাঘটি বনের ভিতরে চলে যায়। তিনি আরো বলেন, আগেই থেকে বনের হাড়াবাড়ীয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়ীয়ার দিঘির পাড়ে প্রায় বাঘের বিচরণ দেখা যায়। তবে এবার দেখা গেছে ফুট টেইলরে (কাঠের তৈরি পায়ে হাঁটার পথ)। এর আগে কখনও এভাবে কোন ফুট টেইলরে বাঘ দেখা যায়নি বলেও জানান তিনি।
তবে প্রায়শই বনের বিভিন্ন স্থানে বাঘের বিচরণ চোখে পড়ছে। যার মানে হচ্ছে বনে বাঘের সংখ্যা বাড়ছে।
